আবেদন পত্রের নমুনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আবেদন পত্রের নমুনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

নূরানী বিভাগের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন (নমুনা)

 


বরাবর

সভাপতি/সাধারন সম্পাদক

মাদরাসাতুন নাজাত লিল গিয়াস ওয়ান নাজিম

মুমিনাবাদ, মাসকান্দা, মোমেনশাহী।

 

বিষয়ঃ নূরানী বিভাগের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

 

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ৩০/০৩/২০১৯ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার অধীনস্ত শিক্ষা প্রতিষ্ঠান বায়তুস সালাম জামে মসজিদ হাফেজিয়া মাদরাসায় একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য একজন আবেদন প্রার্থী হিসেবে আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি আপনার সদয় বিবেচনার জন্য নিচে উপস্থাপন করলাম।

 

০১। প্রার্থীর নাম          : মোঃ আব্দুল আজিজ

০২। পিতার নাম         : মোঃ তো.........

০৩। মাতার নাম         : মরি............

০৪। বর্তমান ঠিকানা    : গ্রাম- কাজীগ্রাম, ডাকঘর- ডাকেরচক,

                                      উপজেলা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।

০৫। স্থায়ী ঠিকানা        : গ্রাম- কাজীগ্রাম, ডাকঘর- ডাকেরচক,

                                     উপজেলা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।

০৬। শিক্ষাগত যোগ্যতা : হাফেজ

০৭। বৈবাহিক অবস্থা    : অবিবাহিত

০৮। ধর্ম                        : ইসলাম

০৯। জাতীয়তা              : বাংলাদেশী

১০। মোবাইল                : ০১৩০৭-৬৮২......

 

            অতএব, হুজুর সমীপে আমার আকুল আবেদন, উপরোক্ত যোগ্যতার পরিপ্রেক্ষিতে আমাকে উক্ত পদে নিয়োগ দান করিতে মহোদয়ের নেক মর্জি হয়।

 

নিবেদক

তারিখ:

(মোঃ আব্দুল আজিজ)

0=========== 0============0=============0

আরও পড়ুন...



রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

হিসাব নম্বর স্থানান্তর করার জন্য আবেদন

 


তারিখ: ০৫/০২/২০২৩ইং

বরাবর,

ইনচার্জ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ

কুসুমহাটী উপশাখা, শেরপুর।

 

বিষয়ঃ হিসাব নম্বর MSSA-20… স্থানান্তর করার জন্য আবেদন।

 

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমার হিসাব নম্বর MSSA-20…মোর্শেদা কবীর। উক্ত হিসাবটি আমার লেনদেনের সুবিধার্থে কুসুমহাটী উপ-শাখা শেরপুর থেকে মেলান্দহ উপ-শাখায় স্থানান্তর করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

 

নিবেদক

আপনার বিশ্বস্ত

 

স্বাক্ষর:

নাম: মোর্শেদা কবীর

হিসাব নম্বর: MSSA-20…

মোবাইল নম্বর: .............


0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

বহিঃবাংলাদেশ ছুটির জন্য আবেদন-2

 


তারিখঃ

বরাবর

সচিব

¯^v¯’¨ সেবা বিভাগ

¯^v¯’¨ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়

সচিবালয়, ঢাকা।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ

বিষয়ঃ বহিঃবাংলাদেশ ছুটির জন্য আবেদন।

জনাব

        সবিনয় নিবেদন এই যে, আমি ডাঃ মোঃ ..............., কোড নং- ..........., ৩৩ তম বিসিএস-এর একজন কর্মকর্তা। বর্তমানে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের আই.সি.ইউ ও ক্রিটিকেল কেয়ার-এ ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমি ও আমার পরিবারসহ ভারতের আসাম, দিল্লি ও আগ্রার দর্শনীয় স্থানসমূহে পরিদর্শন করতে ইচ্ছা পোষণ করেছি। আমার ১ wW‡m¤^i থেকে ২০ wW‡m¤^i অথবা ছুটি ভোগের তারিখ হতে মোট ২০ দিনের ছুটির প্রয়োজন। আমি ইতিপূর্বে কোন অর্জিত ছুটি ভোগ করি নাই।

অতএব, আমাকে উক্ত দিনসমূহের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

                          নিবেদক


 

                ডাঃ মোঃ.............

                    কোড নং-.......

                ইনডোর মেডিকেল অফিসার

             আই.সি.ইউ ও ক্রিটিকেল কেয়ার

ময়মসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ময়মনসিংহ।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

চিকিৎসা ছুটি বর্ধিত করার জন্য আবেদন


বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, ময়মনসিংহ।

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ

বিষয়ঃ চিকিৎসা ছুটি বর্ধিত করার জন্য আবেদন।

জনাব

          বিনীত নিবেদন এই যে, আমি .............,  সহকারী শিক্ষক হিসেবে চর গোবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি মাতৃত্ব জনিত কারণে অসুস্থ থাকায় ডাক্তারের পরামর্শ মোতাবেক গত ০২/০৭/২০১৮ইং হইতে ৩১/০৭/২০১৮ইং তারিখ পর্যন্ত ছুটিতে আছি। বর্তমানে আমি সুস্থ্য না হওয়ায় চিকিৎসক আমাকে আরও ১৫ (পনের) দিনের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। সেমতে আমি আাগামী ০১/০৮/২০১৮ইং হইতে ১৫/০৮/২০১৮ইং পর্যন্ত ১৫ দিনের চিকিৎসা ছুটি বর্ধিত করার জন্য মহোদয়ের নিকট বিনীত আবেদন জানাচ্ছি।

 

অতএব, মহোদয় সমীপে বিনীত অনুরোধ, আমার অর্জিত ছুটি হতে আরও ১৫ দিনের চিকিৎসা জনিত বর্ধিত ছুটি মঞ্জুর করতে আজ্ঞা হয়।

 

       নিবেদক 

    তারিখঃ  ৩১/০৭/২০১৮ইং                                     (............................)

   সহকারী  শিক্ষক,

                                                              চর গোবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,

   সদর, ময়মনসিংহ।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


 

দ্বিতীয় টাইম স্কেল মঞ্জুরীর জন্য আবেদন - Application for second time scale

 


তারিখ:

বরাবর

বিভাগীয় উপ পরিচালক

প্রাথমিক শিক্ষা

ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।

মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ দ্বিতীয় টাইম স্কেল মঞ্জুরীর জন্য আবেদন।

মহাত্মন,

        বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী সদর উপজেলাধীন ........নং ............. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার চাকুরিতে যোগদানের তারিখ ১৬/০১/২০০৩ খ্রি:। টাইম স্কেলের নীতিমালা অনুযায়ী ১৬/০১/২০১৫ খ্রি: তারিখে আমার চাকুরির বয়স ১২ (বারো) বছর পূর্ণ হইয়াছে বিধায় টাইম স্কেল পাওয়ার যোগ্য।

অতএব, প্রার্থনা এই যে, আমার দ্বিতীয় টাইম স্কেল মঞ্জুরীর অনুমতি প্রদানে মহোদয়ের মর্জি হয়।

নিবেদক

 

(........... জোহরা)

প্রধান শিক্ষক

..........নং ............. সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদর, ময়মনসিংহ।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


চিকিৎসা জনিত কারনে ছুটি বর্ধিত করণ প্রসঙ্গে

 


বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

সদর, ময়মনসিংহ।

বিষয়ঃ চিকিৎসা জনিত কারনে ছুটি বর্ধিত করণ প্রসঙ্গে।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন ¯^v¶iKvix ৪১ নং চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমার শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার আমাকে আরও ০২ (দুই) সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আগামী ২১/০৯/২০১৮ইং তারিখ হইতে ০৪/১০/২০১৮ইং তারিখ পর্যন্ত আমার চিকিৎসা জনিত ছুটি বর্ধিত করতে আপনার মর্জি হয়।

 

                                                                           নিবেদক

তারিখঃ

        (তামান্না ইয়াসমিন)

                                                                     সহকারী শিক্ষক 

৪১ নং চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট