শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

“ল্যাব টেকনোলজিস্ট” পদে চাকুরির আবেদনের নমুনা

 


তারিখ: ২২/০৫/২০১৯ ইং

বরাবর,
পরিচালক
মানব সম্পদ বিভাগ
সূর্যের হাসি নেটওয়ার্ক
জিপিও পোষ্ট বক্স নম্বর- ২৯৮৩
রমনা, ঢাকা-১০০০।

বিষয়ঃ “ল্যাব টেকনোলজিস্ট” পদে চাকুরির জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ১৭ মে, ২০১৯ইং তারিখের “দৈনিক প্রথম আলো” পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে,  আপনার অধীনে “ল্যাব টেকনোলজিস্ট” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদের আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে আবেদনের সাথে আমার সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র এবং জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত করলাম।

 

অতএব, মহোদয় সমীপে একান্ত আরজ সংযুক্ত তথ্যাদি সু-বিবেচনা পূর্বক আমাকে “ল্যাব টেকনোলজিস্ট” পদে নিয়োগ দানে আপনার সদয় মর্জি হয়।

 

নিবেদক

 

………………….

সোহেল মাহমুদ

 

 সংযুক্তি:

১। সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি।
২। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৩। পাসপোর্ট সাইজের ছবি- ২ কপি।

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন