বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩

মাছ, মুরগী ও ক্যাটল ফিড উৎপাদনের অংশীদারী চুক্তিনামা

 



বিসমিল্লাহির রাহমানির রাহিম

মাছ, মুরগী ও ক্যাটল ফিড উৎপাদনের অংশীদারী চুক্তিনামা

প্রথম পক্ষ: আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম ফরাজী, প্রোঃ ফরাজী ট্রেড ইন্টারন্যাশনাল।, ২০ নং মুক্তিযোদ্ধা স্মরণী(ছোট বাজার), ময়মনসিংহ। মোবাইল নং- ০১৬১৫৮১৫১০৮

দ্বিতীয় পক্ষ: মোঃ রিয়াজ উদ্দিন ফকির (সিপার), পিতা ঃ আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন ফকির (দুদু ফকির), প্রো ঃ সিংরাইল ফিস ফিড মিল, সাং- সিংরাইল, কাঁঠাল বাজার, থানা- ত্রিশাল,  জেলাঃ ময়মনসিংহ। মোবাইল নং- ০১৭৪০৮৫৮৮৫৬

 

পরম করুণাময় মহান আল্লাহর নাম স্বরণ করিয়া অদ্য ০১/০৮/২০১৮ইং তারিখ রোজ বোধবার আমরা উভয় পক্ষ পরস্পর ব্যবসা পরিচালনার লক্ষ্যে বিশদ আলোচনা পূর্বক ১ম পক্ষের ... ব্র্যান্ডের মাছ, মুরগি ও ক্যাটল ফিড ২য় পক্ষের সিংরাইল ফিস ফিড মিলে নিম্ন লিখিত শর্তাবলীর আওতায় সুষ্ঠু ব্যবসা পরিচালনার স্বার্থে ফিড তৈরীর বিভিন্ন প্রকার উপকরণ সংরক্ষণ, ফিড তৈরী, ফিড মজুদসহ রক্ষণাবেক্ষণ ও ১ম পক্ষের প্রয়োজন অনুযায়ী আনলোড, ডেলিভারী প্রদান পূর্বক ২য় পক্ষ নিম্নলিখিত নির্ধারিত হারে ক্রাসিং চার্জ গ্রহণ করিবেন।

শর্তাবলীসমূহঃ

১। অত্র চুক্তিনামা অদ্য ০১/০৮/২০১৮ইং হইতে আগামী ০১ (এক) বৎসর বলবৎ থাকিবে। পরবর্তী সময়ে ১ম ও ২য় পক্ষের সম্মতি/আলোচনাক্রমে সময় বর্ধিত করা যাইবে।

চলমানপাতা-০২

পাতা-০২

 

২। ১ম পক্ষের কমপক্ষে ১০০ (একশত) মেট্রিক টন বিভিন্ন ফিড উপকরণ অর্থাৎ  ভূট্টা, কুড়াসহ রেডি ফিড মজুদ রাখার নিরাপদ সু-ব্যবস্থা ২য় পক্ষ তাহার ফিড মিলের ভিতরে আলাদাভাবে করে দিবেন।

৩। ফিড তৈরির ক্রাসিং রেট নিম্নরূপ নির্ধারিত হইলঃ-

*    ৬ মিলি প্রতি কেজি. ...........................................  = ১.২০ টাকা

*    ৪, ৩.৫ এবং ৩ মিলি প্রতি কেজি. ...........................  = ১.৩০ টাকা

*    ২.৫ এবং ২.২ মিলি প্রতি কেজি .............................. = ১.৬০ টাকা

*   ক্রাম্বল ও নার্সারী ফিড প্রতি কেজি ............................ = ১.৫০ টাকা

৪। ব্যবসায়ীক প্রয়োজনে ১ম পক্ষের একজন প্রতিনিধি সার্বক্ষনিক ব্যবসা দেখাশুনার জন্য মিলে অবস্থানসহ অফিস সংলগ্ন রেস্টরুমে থাকিবেন।

৫। ফিড উপরকরণ ও খালি বস্তা আনলোড হইতে শুরু করে ফিড তৈরি ও ডেলিভারি প্রদান উপরোক্ত ক্রাসিং চার্জের মধ্যেই সীমাবদ্ধ থাকিবে।

৬। ২য় পক্ষ, ১ম পক্ষের পরামর্শ, অনুমতিক্রমে অঝই ব্র্যান্ডের ফিড প্রোডকশন, ডেলিভারিসহ .... ফিড সংক্রান্ত সকল কাজ পরিচালনা করিবেন।

চলমান পাতা-০৩

পাতা-০৩

 

         আমরা উভয় পক্ষ অত্র চুক্তিনামা পড়িয়া, মর্ম অবগত হইয়া স্বজ্ঞানে, স্ব-ইচ্ছায়, সুস্থ্য শরীরে স্বাক্ষীগণের উপস্থিতিতে নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম।

 

 

 

১ম পক্ষের স্বাক্ষর                                                    ২য় পক্ষের স্বাক্ষর

 

স্বাক্ষীগণের নাম ও ঠিকানা ঃ

১। নাম ঃ

পিতার নাম ঃ

সাং-

১। নাম ঃ

পিতার নাম ঃ

সাং-

0=========== 0============0=============0

আরও পড়ুন...

আবেদনের সকল ফর‌ম্যাট
দলীলের সকল ফরম্যাট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন